সর্বশেষ

ফায়ার সার্ভিস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত আহত নারী উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় এক অজ্ঞাত পরিচয় নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ ভোরে বেজগাঁও যাত্রীছাউনির পাশ থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক ধারণা, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
শিবপুরে শীতলক্ষ্যায় ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকালে নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ৪ জন নিখোঁজ

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার লাখপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রবল স্রোতের কারণে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

মহাখালী ও ধানমন্ডিতে লাগা আগুন নিয়ন্ত্রণে 

রাজধানীর মহাখালী ও ধানমন্ডি এলাকায় পৃথক দুটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে মহাখালীর একটি পুরোনো ভবনের আগুন তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। একই দিন ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি জুতার শোরুম ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। দুটি ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জে ঘরে আটকে পড়া শিশুকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘরে আটকে পড়া দুই বছর বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অসাবধানতাবশত কক্ষের দরজা ভেতর থেকে আটকে যাওয়ায় শিশুটি দীর্ঘক্ষণ বন্দি ছিল। সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি দল আধুনিক সরঞ্জাম ব্যবহার করে শিশু আব্দুল্লাহকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় হেলপারের মৃত্যু

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবীর (৪০) ওই পিকআপের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।